শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান ও.পি.এ’র

প্রতিনিধির নাম / ২৬৯ বার
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান ও.পি.এ’র
স্টাফ রিপোর্টার :
জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে আজ রাতে আতশবাজি ও ফানুস না উড়ানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ)।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনটির প্রচার ও গণসংযোগ বিভাগ প্রধান সোহাদ হোসেন প্রান্ত ও.পি.এ’র পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, নতুন বছর উদযাপন উপলক্ষে আতশবাজি ও ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি পায়, পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় এবং শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষসহ পাখি ও অন্যান্য প্রাণীকুল ক্ষতির সম্মুখীন হয়। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এসব কার্যক্রম ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উৎসব উদযাপন করাই সভ্য সমাজের পরিচয়। দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে সচেতন আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আনন্দ যেন কোনোভাবেই কারও জান-মাল ও পরিবেশের জন্য বিপদের কারণ না হয়।
বিবৃতির শেষে জানানো হয়, অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ) বিশ্বাস করে—সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধের মাধ্যমেই একটি নিরাপদ, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ