শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা

প্রতিনিধির নাম / ৩৫৭ বার
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা

মো রোমন হায়দার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শান্ত চন্দ্র দাস (১৮) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে হোমনা পৌরসভার কারারকান্দি–বাহেরখোলা রোডের পাশের ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শান্ত চন্দ্র দাস উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা এবং গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।

নিহতের বাবা অরুণ চন্দ্র দাস জানান, তার ছেলে নিয়মিত অটোরিকশা চালাত। বৃহস্পতিবার বিকেলে ‘টিপ মারতে’ বের হয়ে আর বাড়ি ফেরেনি। রাত ৮টার পর তার মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে ফেসবুকে অজ্ঞাত লাশ উদ্ধারের ছবি দেখে ঘটনাস্থলে গিয়ে তারা শান্তকে সনাক্ত করেন। তিনি অভিযোগ করেন, অটোরিকশা ছিনতাই করতেই দুর্বৃত্তরা তার ছেলেকে হত্যা করেছে। তিনি প্রশাসন ও রাষ্ট্রের কাছে ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ