শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সাবেক জাতীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

প্রতিনিধির নাম / ৩২৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

সাবেক জাতীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

মোঃখলিলুর রহমান খলিলঃ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে হৃদ জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর ২৪৭) আসনের দশম সংসদের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মা লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামীলীগের ১নং সদস্য ছিলেন। তিনি নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে। এবাদুল করিম বুলবুল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪/১২/২৫ ইংরবিবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল নয়টা চল্লিশ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
তবে তাঁর মৃত্যুর পর তাঁর নির্বাচনী এলাকা নবীনগরের সাধারণ জনগণ মনে করেছিলেন তাঁকে শেষ বারের মতো নবীনগরে আনা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ