শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ঘটনাস্থলে অনুপস্থিত অথচ হত্যা মামলার প্রধান আসামি স্কুল শিক্ষক

প্রতিনিধির নাম / ১৯২ বার
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ঘটনাস্থলে অনুপস্থিত অথচ হত্যা মামলার প্রধান আসামি স্কুল শিক্ষক

মোঃখলিলুর রহমান খলিলঃগত ১লা নভেম্বর শনিবার রাত আনুমানিক আটটায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গুলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয় ও দুইজন আহত হয়।

নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের
বড়িকান্দি গণি শাহ মাজার বাজারে স্থানীয় একটি হোটেলে রাত আনুমানিক আটটার দিকে এলাকার কুখ্যাত ডাকাত মোন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতের ছেলে শিপন মিয়া (৩০) আড্ডারত অবস্থায় রিফাত ঘং অস্ত্রধারী সন্ত্রাসী হোটেলটিতে গুলি করতে থাকে বলে সিপনের পরিবার অভিযোগ করেন।

সে সময় শিপন মিয়া (৩০) পিতা মন্নেক ডাকাত নূরজাহানপুর এবং হোটেলের দুই কর্মচারী ইয়াছিন (২০) পিতা সফিক গ্রাম আলমনগর, ও নূর আলম (১৮) গুলিবিদ্ধ হয়।
গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি করার পর সন্ত্রাসীরা নির্বিঘ্নে ফ্লিমি স্টাইলে স্থান ত্যাগ করেন।

মনেক ডাকাতের ছেলে শিপনের গুলিবিদ্ধ হওয়ার খবর বাড়ি পার্শ্ববর্তী গ্রাম নূরজাহানপুরে ছড়িয়ে পড়লে, মনেকের নেতৃত্বে বিক্ষুব্ধ লোকজন সশস্ত্র অবস্থায় গণিশাহ মাজারের অদূরে তালতলায় গিয়ে স্থানীয় এমরান হোসেন মাস্টারের অফিসে হামলা চালায়।
এমরান মাষ্টার গনিশাহ মাজার সংলগ্ন গুলাগুলির ঘটনা স্থলে উপস্থিত ছিলেন না অথচ থোল্লাকান্দির বাসিন্দা হওয়ায় হামলায় এমরান মাষ্টার(৩৭) গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার আগে এমরান মাষ্টারকে লাঠি ও দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে বলে অভিযোগ পাওয়া যায়। এমরান মাষ্টার গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে বাল্ব প্রতিকে নির্বাচন করেছিলেন এবং তিনি শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।
এমরান মাষ্টার গুলাগুলির স্থানে উপস্থিত ছিলেন না,ঘটনা স্থল থেকে এক কিলোমিটার দক্ষিণে তালতলায় নিজ অফিসে অবস্থান করছিলেন।পাল্টা হামলায় এমরান মাষ্টার গুলিবিদ্ধ হয়ে ঢাকায় হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অথচ শিপন হত্যা মামলার এক নাম্বার আসামী। এ নিয়ে চরম খোপ দেখা দিয়েছে খোলা কান্দির জনগণের ও শ্যামগ্রাম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীরা বলেন,” আমাদের স্যার বিনা দোষে আহত হলেন আবার মামলার আসামি হলেন আমরা স্যারকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই। ”
এলাকার একাধিক সূত্র জানয় আধিপত্য নিয়ে থোল্লাকান্দি গ্রামের মিষ্টারের ছেলে আরাফাতের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা মনেক ডাকাতের ছেলে শিপনকে ১ লা নভেম্বর শনিবার রাতে গুলি করে।আর এই আরাফাত থোল্লাকান্দি গ্রামের লোক হওয়ার কারনে মনেক ডাকাতের ছেলে শিপন গুলিবিদ্ধ হওয়ার পর বিক্ষুব্ধ মনেক ডাকাত এমরান মাস্টারের অফিসে গিয়ে হামলা চালিয়ে তাকে গুলি করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ