শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মাখন দাস,সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ

প্রতিনিধির নাম / ১৮৮ বার
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মাখন দাস,সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ

ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭খ্রি.) সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস এবং সাধারণ সম্পাদক পদে ইউএনবি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল ও ইভিনিং নিউজ ও বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হলধর দাস, সহ-সাধারণ সম্পাদক সাপ্তাহিক সোনালী বাংলাদেশের সম্পাদক ও দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি মোঃ সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা (বাবর) ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ভূঁঞা।
নির্বাচনে মোট ৬১ টি ভোটের মধ্যে ৫৬টি ভোট কাস্ট হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাড. কাজী নজরুল ইসলাম, তার সহযোগীতায় ছিলেন নির্বাচন কমিশনার এম.এ মোমেন মিয়া ও এ্যাড. খন্দকার মেহেদী হাসান।
#

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ