শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

নিয়মিত অভিযান পরিচালনা করে হচ্ছে জরিমানা তবুও থেমে নাই অবৈধ বালু উত্তোলন

প্রতিনিধির নাম / ৪৬৭ বার
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
Oplus_131072

নিয়মিত অভিযান পরিচালনা করে হচ্ছে জরিমানা তবুও থেমে নাই অবৈধ বালু উত্তোলন

মোঃখলিলুর রহমান খলিলঃগত ১৯ নভেম্বর নবীনগর নাছিরাবাদ বালু মহলে অভিযানে ১০ লাখ টাকা জরিমানা আদায়ের এক সপ্তাহের ব্যবধানে একই স্থানে ২৭ নভেম্বর বুধবার নবীনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

এসময় অভিযান চালিয়ে নদী ও পরিবেশ ধ্বংসে জড়িত দুই ব্যক্তিকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ বালুমহালের তফসিল বহির্ভূত এলাকায় জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।

তিনি বলেন, আইন অমান্য করে নদীর বুক থেকে চলছিল অবৈধ বালু লুটপাট। এ অপরাধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১১ ধারার লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় মো: মিন্টু মিয়ার ছেলে ডালিম মিয়া (৩৪) এবং মো: হারুন অর রশিদের ছেলে মো: আনোয়ার হোসেনকে (৪১) কে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজা ঘোষণার পর মুহূর্তেই আদায় করা হয় পুরো ২০ লাখ টাকা।
তিনি আরও বলেন, ‘জনস্বার্থে নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ অভিযান নিয়মিত চলবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ