শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে মুক্ত দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা:

প্রতিনিধির নাম / ২৫৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে মুক্ত দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা:

ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলার সভা কক্ষে ৩ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা প্রতিনিধি উপস্থিত ছিলেন, এতে আরো উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
সভায় জাতির গৌরবময় তিনটি ঐতিহাসিক দিবস যথাযথভাবে পালন করতে দিনের কর্মসূচি নির্ধারণ, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং বিভিন্ন সামাজিক – সাংস্কৃতিক আয়োজন সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায় – জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, র‍্যালি, শহীদদের স্মৃতির স্মরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যথাযোগ্য মর্যাদায় প্রতিটি দিবস পালনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ