শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বহিষ্কার থেকে পুনর্বহাল: গাজীপুর যুবদল নেতা ইমরান রেজা আবারও পদে ফিরলেন

প্রতিনিধির নাম / ৩৯৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

 

বহিষ্কার থেকে পুনর্বহাল: গাজীপুর যুবদল নেতা ইমরান রেজা আবারও পদে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক (জয়দেবপুর)

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার—আর সেই বহিষ্কারের আদেশ আবারও প্রত্যাহার। নাটকীয় এই ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা ফিরে পেলেন তার দলীয় পদ। একই সিদ্ধান্তে পুনর্বহাল হয়েছেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালকুদারও।

সোমবার (২৪ নভেম্বর,২৫) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে যুবদলের দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক চিঠিতে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগ তুলে ইমরান রেজাকে সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে কেন্দ্রীয় নেতৃত্ব তার আবেদনের প্রেক্ষিতে অভিযোগ পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যাচাই-বাছাই শেষে ইমরান রেজার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আবারও গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।

দলের শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা ও ভবিষ্যতে শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ