শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মাসিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম / ৩১৫ বার
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মাসিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে প্রতি মাসের শেষ শনিবার নিয়মিত রাজভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এদিন ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতিতে মা গঙ্গা দেবীর পূজা-অর্চনা, তুলসীদান, বিল্বপত্র দানসহ নিত্যকার ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

মন্দির কর্তৃপক্ষ জানায়, এখানে প্রতিদিন নিত্য পূজা, সাপ্তাহিক ও মাসিক পূজা, অন্নপ্রাসনে বিশেষ রাজভোগ নিবেদনসহ মন্দিরভিত্তিক শুভ বিবাহের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বাৎসরিক দূর্গা পূজা ও মা গঙ্গা দেবীর বারুণী স্নান উৎসব অত্যন্ত ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয়।

ঐতিহাসিক এই দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরকে রক্ষা ও সংরক্ষণের জন্য তত্ত্বাবধায়ক উপদেষ্টা মণ্ডলী এবং সরকারি প্রশাসনের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি মন্দিরের বিভিন্ন আর্থিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় সমাজসহ সকল সম্প্রদায়ের ব্যক্তিবর্গকে সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

দক্ষিণ রাউজানের প্রাণকেন্দ্রে অবস্থিত এ গঙ্গা মন্দিরে প্রতিবছর বারুণী স্নান উপলক্ষে হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটে, যা এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক মিলনমেলা হিসেবে বিবেচিত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ