শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে গাজীপুর এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৩১৯ বার
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে গাজীপুর এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো বিল্লাল হোসেনঃ জয়দেবপুর, ১৪ নভেম্বর ২০২৫:
গাজীপুর এডুকেশন সোসাইটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা ২০২৫। গাজীপুর সদর উপজেলার ১০টি স্কুলের প্রায় ৪০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। মনিপুর মডেল কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

গাজীপুর এডুকেশন সোসাইটির পরীক্ষা নিয়ন্ত্রক ও মধুমতি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কে. নাজিমউদ্দিন জানান, এ বছর বৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল—মাস্টারমাইন্ড ক্যাডেট স্কুল, মনিপুর সিরাজউদ্দিন খান স্কুল এন্ড কলেজ, মনিপুর মডেল কিন্ডারগার্ডেন অ্যান্ড হাই স্কুল, মনিপুর ঈদগাহ স্কুল, দেশ গড়ি আদর্শ বিদ্যানিকেতন স্কুল, মনিপুর পাবলিক স্কুল, কড়ইতলী মডেল একাডেমী, চাইল্ড হোমস একাডেমি, মনিপুর বিদ্যানিকেতন এবং মধুমতি মডেল স্কুল।

এছাড়া, পরীক্ষার কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মধুমতি মডেল স্কুলের পরিচালক জনাব ফাইজুল ইসলাম সিকদার এবং হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন সিরাজউদ্দিন খান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব সাখাওয়াত খান টিপু।

বৃত্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে গাজীপুর এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক ও মনিপুর মডেল কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক কমল দেবনাথ বলেন, “আজকের এই উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুধু তাদের মেধার পরিচয়ই দেয়নি, বরং বন্ধুত্বপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এবং প্রতিযোগিতায় অংশ নিয়েছে।”

বৃত্তি কমিটির সভাপতি, মনিপুর সিরাজউদ্দিন খান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোমেন খান বলেন, “বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার পর্যালোচনার পাশাপাশি তাদের পড়াশুনার প্রতি আগ্রহও বৃদ্ধি পায়। প্রতিবছরই আমরা এই ধরনের পরীক্ষার আয়োজন করব, যা শিক্ষার্থীদের বহুমুখী গুণাবলী প্রকাশের সুযোগ করে দেবে।”

গাজীপুর এডুকেশন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও আগ্রহ বৃদ্ধির এক অনন্য সুযোগ, যা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ