শিরোনাম :
নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

ব্রাক্ষণবাড়িয়া ৫ নবীনগর সংসদীয় আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে তাপস সমর্থকদের মানববন্ধন!

প্রতিনিধির নাম / ৩০৬ বার
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ব্রাক্ষণবাড়িয়া ৫ নবীনগর সংসদীয় আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে তাপস সমর্থকদের মানববন্ধন!

মোঃখলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ ৯ নভেম্বর রবিবার নবীনগর টু বাঙ্গরা বাজার পর্যন্ত পূর্ব ঘোষিত পনেরো কিলোমিটার অংশের গুরুত্বপূর্ণ পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ মনোনয়ন পরিবর্তন করে সাবেক চার চারবারে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের ছেলে কাজী নাজমুল হোসেন তাপস কে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোর দাবি জানান।
নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের আলিয়াবাদ বাজার, নারায়ণপুর মাদ্রাসা গেইট,কোনাঘাট মোড়, ভোলাচং বাজার, ইব্রাহিমপুর বাজার, এতিমখানা গেইট জিনদপুর ও বাঙ্গরা বাজারে শত শত নেতাকর্মী দাঁড়িয়ে কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে স্লোগান দিতে থাকে ও মনোনয়ন পরিবর্তনের জন্য দাবি জানান।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য হযরত আলী বলেন-
যদি আজকে মানববন্ধনের পরে এই মনোনয়ন পরিবর্তন না হয় পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে”.।
নবীনগরের সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু বলেন আমাদের নবীনগরের সর্বস্তরের জনগণ কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন, এই নমিনেশন পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ