ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনতার ঢল
মোঃখলিলুর রহমান খলিলঃঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ আজ ৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইতিহাস সৃষ্টি করা আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । দুপুর ১২টার দিকে আলীয়াবাদ গোলচত্বরে সমাবেশ থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নবীনগর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিয়াবাদ গোল চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ‘আমি ইতিমধ্যে নবীনগর থেকে মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের সঙ্গে দেখা করে কথা বলেছি সকলের সমন্বয়ে নির্বাচন করার অনুরোধ করেছি।
মূলত ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন থেকে মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপস ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় ঐতিহাসিক একটি জনসমাবেশ করেন। জনসমাবেশে তিনি মনোনয়ন তফসিল এর আগে পরিবর্তন হবে বলে নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেন। তখন থেকেই নবীনগরে ধানের শীষের প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ।
তার একদিন পরেই ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নান ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে জনগণের ব্যাপক উপস্থিতে ঐতিহাসিক আনন্দ র্যালি করেন। আজকের আনন্দ র্যালিটি নবীনগরের ইতিহাস সৃষ্টিকারী আনন্দ র্যালি গুলোর মধ্যে অন্যতম।
আজকের আনন্দ র্যালিত নবীনগর উপজেলা ও জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের ব্যাপক উপস্থিতে মূলত ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা শুরু হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ,জেলা বিএনপির সদস্য সাদিকুল হক সাদির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা বিএনপির সহসভাপতি ইবনুল হাসান সবুজ, উপজেলা বিএনপি সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক জালাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও মোঃ দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রাশিদুল হক সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল,, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদীস শাহীন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শুক্কুর খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু কাউছার প্রমূখ।