শিরোনাম :
ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির।
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে: ডাঃ ফরহাদ হালিম ডোনার

প্রতিনিধির নাম / ২১৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে: ডাঃ ফরহাদ হালিম ডোনার

নরসিংদী প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ইংলেন্ডের একটি মডেলকে সামনে রেখে স্বাস্থ্য সেবায় বিএনপি কাজ করছে। স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়াই নিয়ে যেতে বিএনপি বদ্ধ পরিকর। আমরা নরসিংদী থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে সারাদেশের জেলা গুলোতে এই কার্যক্রম পরিচালিত হবে। পরে জেলাগুলোর নেতৃত্বে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে এই সেবা কর্যক্রম চলবে।

তারেক রহমানের ৩১ দফা কার্যাক্রমের অংশ হিসেবে বুধবার(০৫ নভেম্বর) নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার খেলার মাঠে ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যাব এর নরসিংদী জেলা শাখার সভাপতি ডাঃ এম এস এস হাসান আল জামীর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাব এর সভাপতি অধ্যাপক ডাঃ হারুন অল রশীদ, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতান ড্যাব এর মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শকিল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ- সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন প্রমুখ।

আলোচনা শেষে দেশব্যাপি ডেঙ্গুজর ও চিকনগুনিয়া রোগ এর প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে মশারি বিতরণ করেন অতিথিরা। এছাড়া বিনব্যাপী ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় ১ হাজারের অধিক রোগীকে সেবা প্রদান করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ