শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সেনবাগে রহস্যজনক অগ্নিকাণ্ড! ছরোয়ার মাঝির বাড়ির বিদ্যুৎ মিটারে আগুন-এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম / ৫৩০ বার
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সেনবাগে রহস্যজনক অগ্নিকাণ্ড! ছরোয়ার মাঝির বাড়ির বিদ্যুৎ মিটারে আগুন-এলাকায় চাঞ্চল্য

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

শনিবার ( ০১ নভেম্বর ) নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের উত্তর কাদরা গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন ডিবি রোডের পূর্বে মোঃ ছরোয়ার মাঝির বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনবাগ থানায় অভিযোগ দাখিল।

জানা যায়, ছরোয়ার মাঝির বাড়িটি দীর্ঘদিন ধরে কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করে আসছেন মোঃ হুমায়ুন কবির (৪৫), পিতা দাইমুল্লাহ। তিনি জানান, “৩১ অক্টোবর রাত ১০টার দিকে শরীর অসুস্থ হয়ে ফকিরহাটের এক ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিলাম। পরের দিন সকালে প্রতিবেশীরা ফোন করে জানায়, বাড়ির বিদ্যুৎ মিটারে আগুন লেগে পুড়ে গেছে।”

তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, মিটার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং ঘরের তালা ভাঙা, তবে ঘরের ভেতর কোনো মালামাল চুরি হয়নি। আশপাশের লোকজনদের জিজ্ঞাসা করেও কেউ ঘটনার সাথে জড়িতদের সম্পর্কে কিছু বলতে পারেনি।

এ বিষয়ে হুমায়ুন কবির সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, “অজ্ঞাত কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে পালিয়ে গেছে বলে আমার ধারণা।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মোঃ ছরোয়ার মাঝি বর্তমানে বাইরে থাকেন, বাড়িটি বহুদিন যাবত ফাঁকা পড়ে ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ