শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

রায়পুরায় জমি নিয়ে সংঘর্ষে চাচার হাতে দুই ভাতিজা খুন

প্রতিনিধির নাম / ৩৩৩ বার
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

রায়পুরায় জমি নিয়ে সংঘর্ষে চাচার হাতে দুই ভাতিজা খুন♦

নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা খুন হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের দুই ছেলে—ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর ১২টার দিকে অভিযুক্ত আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০-১২ জন দা, লাঠিসোটা নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। এ সময় ফুরা মিয়া ও তার ভাই শাকিল বাধা দিলে হামলাকারীরা তাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ফুরা মিয়া ও শাকিলসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুরা মিয়া ও শাকিলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মনিরা বেগম নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা জানান, বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। ফুরা মিয়া ও শাকিল হাসপাতালে আনার আগেই মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ