শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থপতি মোহাম্মদ আবদুল আউয়ালের পথসভা জনসভায় রুপান্তরিত

প্রতিনিধির নাম / ২২৯ বার
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
Oplus_131072

 


মোঃখলিলুর রহমান খলিলঃ ৩১ অক্টোবর শুক্রবার বিকাল চারটায় নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্থপতি মোহাম্মদ আবদুল আউয়ালের পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থপতি মোহাম্মদ আবদুল আউয়াল।
স্থপতি মোহাম্মদ আবদুল আউয়াল বক্তব্যে বলেন আমি কাজ করবোনা কাজ আমাদের কতে হবে,দেশের সার্বিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে নবীনগরেও সমান তালে উন্নয়ন হবে,রাষ্ট্র কাঠামো গঠনের বিএনপির ৩১ দফায় আগামীর বাংলাদেশ কেমন হবে সব উল্লেখ আছে, ৩১ দফা বাস্তবায়ন হলেই দেশের চিত্র ইনশাআল্লাহ পাল্টে যাবে।
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিটন মেম্বার, বিটঘর ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান কবির, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার আবেদ, মেরিন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মেরিন ইঞ্জিনিয়ার খন্দকার ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সদস্য ফারক মিয়া প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু কালাম আজাদ স্বাধীন।পথ সভাটি এক পর্যায়ে জনসভায় রুপান্তরিত হয়।
অনুষ্ঠানের শেষে আবদুল আউয়াল নবীপুর ও লাপাং হাই স্কুল মার্কেটে দোকানে দোকানে গিয়ে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করে জনগণের সাথে গণসংযোগ ও কৌশল বিনিময় করেন। এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা ও নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ