শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

“যারা চাঁদাবাজি করে তারা বিএনপির সদস্য হতে পারবে না” — রুহুল কবির রিজভী

প্রতিনিধির নাম / ১৫৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

“যারা চাঁদাবাজি করে তারা বিএনপির সদস্য হতে পারবে না” — রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাজে যারা চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে, নদীর বালু বা অন্যের জমি দখল করে—তারা বিএনপির সদস্য হতে পারবে না।

আজ বুধবার দুপুরে নরসিংদীর মাধবদীর একটি রিসোর্টে জেলা বিএনপির আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কারা বিএনপির সদস্য হতে পারবেন তা ব্যাখ্যা করে রিজভী আহমেদ বলেন, “সমাজের সজ্জন ও ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, কৃষক, রিকশাচালক—প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবেন। তবে শেখ হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন, যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ, তারা বিএনপির সদস্য হওয়ার যোগ্য নন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (আজাদ), স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক আবদুল কাদির ভুইয়া (জুয়েল) প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ