শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৫৯১ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মো. রোমন হায়দার (বাঞ্ছারামপুর), ব্রাহ্মণবাড়িয়া
২৭ অক্টোবর ২০২৫, সোমবার:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা।

সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মোহাম্মদ আবুল বাশার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শামীম নূর ইসলাম, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা নাছির উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন সাদি, পৌর শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক পৌর সভাপতি মাসউদুর রহমান, জামায়াতের বাঞ্ছারামপুর পৌরসভা মেয়র প্রার্থী নুরে আলম, পাহাড়িয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক, উজানচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. নাছির উদ্দিন এবং উজানচর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী লিটন প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা বলেন, “আমার দল সরকার গঠন করলে দূর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক বাঞ্ছারামপুর গড়ে তুলব।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ