শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন

নরসিংদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

প্রতিনিধির নাম / ১৪৪ বার
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নরসিংদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে নরসিংদী জেলা যুবদল।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ এর নেতৃত্বে ভেলানগর জেলা বিএনপির কার্যলয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় এসে শেষ হয়।

র‌্যালিতে নরসিংদী জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস আলী ভূইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার,যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর রউফ ফকির রনি,
জেলা যুবদলের সহ সভাপতি ফরহাদ চৌধুরী,সহ সভাপতি সনেট,যুগ্ম সাধারণ সম্পাদক
বিল্লাল হোসেন, নরসিংদী সদর থানা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির, নরসিংদী সদর থানা যুবদলের সদস্য সচিব মুজাহিদ হোসেন রুবেল, রায়পুরা উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ