শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মকুলের উপর গুলি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম / ৩০৭ বার
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
Oplus_131072

  • নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মকুলের উপর গুলি তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলঃ♦

মোঃ খলিলুর রহমান খলিল ঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পদ্ম পাড়ায় নিজ বাস ভবনের সামনে গুলি বিদ্ধ হন নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মকুল।আজ ২৪শে অক্টোবর রাত আনুমানিক আটটায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।এলাকাবাসী তাকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাঃ হাবিবুর রহমান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এলাকা বাসী জানান তিন জন ছেলে মোটরসাইকেল দিয়ে এখানে অবস্থান করেছিল গুলি করে দ্রুত গাড়ী নিয়ে পালিয়ে যায়।
মকুলের উপর গুলির খবরে নবীনগরের সমবায় মার্কেট থেকে উপজেলা পরিষদ গেইট পর্যন্ত প্রতিবাদ মিছিল বের হয়ে পূনরায় থানার গেইটে এসে শেষ হয়।বিএনপির নেতাকর্মীরা প্রকৃত অপরাধী ধরতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছেন নতুবা বৃহৎ পরিসরে আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।মুকুলের উপর গুলির পর নবীনগরে থমথমে অবস্থা বিরাজ করছে।
মজিজুর রহমান মুকুল নবীনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, সভাপতি ও আহবায়ক হিসেবে দীর্ঘ দুই যুগে ধারাবাহিক ভাবে দায়িত্ব পালন করেন। তিনি নবীনগরে সর্বদলের লোকজনের নিকট পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ