শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

মহিলা কলেজ মার্কেটে জোরপূর্বক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম / ৫৯৪ বার
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মহিলা কলেজ মার্কেটে জোরপূর্বক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর) ব্রাহ্মনবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের চুক্তিনামা অনুযায়ী বৈধ দোকানঘর জোরপূর্বক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওষুধ ব্যবসায়ীরা। শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচী পালন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের ওষুধ ব্যবসায়ীবৃন্দদের আয়োজিত এই মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতাকর্মীরাসহ জেলার সকল ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং ব্যবসায়ী নূর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী খোকন খান, সংগঠনেরর জ্যেষ্ঠ সহসভাপতি মো. সানাউল হক ভূইয়া ও সহসভাপতি এইচ এম মুরাদ প্রমুখ। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হাসপাতাল সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের দোকানগুলো বৈধ। মার্কেটের চুক্তিনামা মূলে দোকানগুলো বৈধ। ১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দোকানগুলোর বিষয়ে পৃথক পৃথক চুক্তি হয়। প্রত্যেক দোকানের বিপরীতে তৎকালীন সময়ে ২৮ হাজার টাকায় চুক্তি হয়। আমরা দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে এখানে ওষুধের ব্যবসা করে আসছি। এই ব্যবসার মাধ্যমেই আমাদের সন্তানদের পড়াশোনা ও পরিবারের ভরণপোষণ চলে। আমরা নিয়মিত দোকানে ভাড়া পরিশােধ করে আসছি। কিন্তু গত দুই মাস ধরে কলেজ কর্তৃপক্ষ আমাদের ভাড়া নেয়া বন্ধ করে দেয়। আমরা তখন বিষয়টি বুঝতে পারিনি। কারণ কলেজ কর্তৃপক্ষ প্রায় দুই মাস পরপর দোকানে ভাড়া নেয়। কিন্তু এবার ভাড়া বন্ধ করে দিয়ে হঠাৎ দোকান উচ্ছেদ হতে বলেছে। আমাদের চুক্তি অনুযায়ী অন্তত ছয় মাস পূর্বে আমাদের নোটিশ দিতে হবে। কিন্তু তারা সেটি না করেই আমাদের হঠাৎ উচ্ছেদের কথা বলছে। কলেজ কর্তৃপক্ষ বিনা নোটিশে বৈধ দোকানঘর উচ্ছেদ করে সাধারণ ব্যবসায়ীদের জীবিকার পথ বন্ধ করেছে। যা অমানবিক ও অবৈধ। বক্তারা অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ