শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

হোমনায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম / ২৮৬ বার
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

হোমনায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

মো. রোমন হায়দার, বিশেষ প্রতিনিধি (হোমনা):

কুমিল্লার হোমনা উপজেলায় মাহমুদা আক্তার (৩০) নামে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রামকৃষ্ণপুর বাজারে এনজিও প্রতিষ্ঠান ‘পদক্ষেপ’-এর অফিস ভবনের তৃতীয় তলার একটি কক্ষে তার লাশ পাওয়া যায়।

নিহত মাহমুদা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের আবদুল আজিজ মোল্লার মেয়ে। তিনি রামকৃষ্ণপুর বাজারের ‘পদক্ষেপ’ নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন।

এনজিওর ম্যানেজার কামরুজ্জামান জানান, “বুধবার রাতে কাজ শেষে মাহমুদা আক্তার নিজ কক্ষে যান। সকালে অফিসে না আসায় আমরা ডাকাডাকি করি, কোনো সাড়া না পেয়ে ভবনের মালিককে জানাই। পরে দরজা ভেঙে দেখা যায়, তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।”

খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

  • থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।”
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ