শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

নোয়াখালীর প্রশাসনে নতুন প্রাণ-আরডিসি হিসেবে যোগ দিলেন মোঃ জাহিদুল ইসলাম

প্রতিনিধির নাম / ১৪৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নোয়াখালীর প্রশাসনে নতুন প্রাণ-আরডিসি হিসেবে যোগ দিলেন মোঃ জাহিদুল ইসলাম

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী:

নোয়াখালীর প্রশাসনিক পরিবারে যুক্ত হলেন এক ন্যায়পরায়ণ, কর্মনিষ্ঠ ও প্রজ্ঞাবান কর্মকর্তা, মোঃ জাহিদুল ইসলাম।

মঙ্গলবার ( ১৪ অক্টোবর ) তিনি পদোন্নতি পেয়ে সহকারী কমিশনার (ভূমি), সেনবাগ উপজেলা থেকে রেসিডেন্ট ডিউটি কালেক্টর (আরডিসি) হিসেবে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেছেন।

সেনবাগে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনের নির্ভরতার এক প্রতীক হয়ে উঠেছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ভ্রাম্যমান আদালত পরিচালনা কিংবা জনসেবার মাঠে উপস্থিতি- সর্বত্রই তিনি রেখেছেন দক্ষতা, সততা ও দৃঢ়তার উজ্জ্বল স্বাক্ষর।

জনগণের আস্থা অর্জনে তাঁর মানবিক প্রশাসনিক দৃষ্টিভঙ্গি এবং সময়োপযোগী সিদ্ধান্ত সেনবাগে এনে দিয়েছিল নতুন প্রশাসনিক গতি। তাঁর সুশাসনের মডেল এখন অনেক কর্মকর্তার জন্যই অনুপ্রেরণা।

নতুন দায়িত্বে তাঁর পদচারণায় নোয়াখালীর প্রশাসন হবে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী-এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

একজন সহকর্মীর দৃষ্টিতে বলতে চাই, মোঃ জাহিদুল ইসলামের মতো সৎ ও দূরদর্শী কর্মকর্তারা থাকলে প্রশাসন আরও মানবিক ও কার্যকর হয়ে উঠবে। দেশ ও মানুষের কল্যাণে তাঁর প্রতিটি পদক্ষেপ হোক আলোকিত ও অনুপ্রেরণার প্রতীক।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ