শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি এমদাদুল হক

প্রতিনিধির নাম / ৩৩১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি এমদাদুল হক

নরসিংদীতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ লাইনে নরসিংদী জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেয়া হয়। পরে নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সনদ ও ক্রেস্ট নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের হাতে তুলে দেন।

মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠাসহ নরসিংদী মডেল থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় নরসিংদী জেলা পুলিশ কর্তৃক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জকে মনোনীত করা হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করে জানান, প্রতিটি কাজের এমন ভাল স্বীকৃতি পেলে কাজে আরও গতিশীলতা ফিরে আসবে। এছাড়া এমন পুরস্কার আমাদের কাজের প্রতি অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ