শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

নরসিংদীতে আদালতের গারদ থেকে আসামির পলায়ন

প্রতিনিধির নাম / ১৫৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নরসিংদীতে আদালতের গারদ থেকে আসামির পলায়ন

নরসিংদী জেলা আদালতের গারদ থেকে সাগর (৩২) নামে এক আসামি পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পৌনে ৫ টায় দিকে আদালত থেকে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানোর সময় গারদ থেকে বের করার সময় তিনি পালিয়ে যায়।

পলায়নকৃত আসামী সাগর রায়পুরা উপজেলা শ্রীরামপুর এলাকার ফিরোজ মিয়ার ছেলে। তাকে ডাকাতির প্রস্তুতি মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে থানা থেকে আদালতে পাঠানো হয়।

এদিকে বিষয়টি নিশ্চিত করতে মঙ্গলবার রাত ৯ টা ২২ মিনিটে আদালত পরিদর্শক সাইরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মিটিং এ আছি। আসামি পালিয়েছে কি না জেনে জানাচ্ছি।

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতি মামলায় সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওয়ারেন্টভুক্ত ছিল। দুপুর দেড়টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছিল। খবর পেয়েছি সে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পালিয়ে গেছে।

 

নরসিংদী জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী জহিরুল ইসলাম জুয়েল বলেন, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আদালতের গারদ থেকে কিভাবে আসামী পালিয়ে গেছে? আসামীর তো হাতে হাতকড়া কিংবা কোমরে রশি থাকার কথা ছিল। এখানে পুলিশের গাফিলতি কিংবা উদাসীনতা ছিল। বিষয়টি তদন্ত হওয়া দরকার।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ