শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

নরসিংদীতে ২৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম / ৫০০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নরসিংদীতে ২৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ

নরসিংদীতে প্রায় ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী সরকারি কলেজ কতৃপক্ষ। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) দুপুরে কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে ২০২৪ সালে এইচএসসি পাস করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড.ফখরুদ্দিন আহমাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন ও জেলার শিক্ষানুরাগীরা। এছাড়াও, প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক এবং অভিবাবকরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, নিজ প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত হতে পেরে আনন্দিত তারা। এরকম আয়োজন ভালো ফলাফল করতে উদ্যমী করে তুলবে।

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা সবজায়গায় সুনামের সহিত কাজ করবে এমনটা প্রত্যাশা করছি। একজন শিক্ষার্থী যেই স্থানে যেই অবস্থাতেই আছে সেই অবস্থাতেই যদি সে পরিশ্রম করে, সে ভালো করবেই। চাকুরির পাশাপাশি উদ্যোক্তা হলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, ‘আজ ২৫০ জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পেয়েছে, এখানে চাঁদের হাট বসেছে। এ আয়োজন, বিদায়ী শিক্ষার্থীদের নতুন পথচলায় সাহস যোগাবে। এছাড়া, নতুন যারা শিক্ষার্থী রয়েছে ক্যাম্পাসের তারা অনুপ্রাণিত হবে আজকের আয়োজন দেখে৷ তারাও ভালো করতে চেষ্টা করবে, এসব উদ্দেশ্যেই আজকের এ আয়োজন’।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ