শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বাঞ্ছারামপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার।

প্রতিনিধির নাম / ১৭০ বার
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বাঞ্ছারামপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার।

মো রোমন হায়দার প্রতিনিধি (ব্রাহ্মনবাড়িয়া বাঞ্ছারামপুর)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কান্দাপাড়ার ইদন মিয়ার ছেলে আবুল হোসেন (২৫), কাইয়ুম মিয়ার ছেলে সোহান (২৪), উজানচরের সাম মিয়ার ছেলে আদিল মিয়া (৩১), জগন্নাথপুরের শহিদ উল্লাহর ছেলে রাসেল (৩৬) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার হারুন মিয়া মুন্সির ছেলে ফারুক মুন্সি।

তাদের কাছ থেকে পাঁচটি লোহার কিরিচ, একটি স্টিলের চাপাতি, একটি লোহার চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রাত ২টার দিকে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়ায় মনোয়ারা বেগমের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের দরজা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টর্চলাইট লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মনোয়ারা বেগম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫–২০ জনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করেন (মামলা নং-৮)।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. হাসান জামিল খান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ