শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ

প্রতিনিধির নাম / ৫১৬ বার
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ

নরসিংদী-৪(মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা ও সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়নের দ্বিতীয় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ি মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে ব্রাহ্মনহাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় নরসিংদী জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় সহ বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে লোক জানাযা নামাজে অংশ নেন। এর আগে গত

সোমবার রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানাযা সম্পন্ন হয়।

২৪ জুলাই অভ্যুত্থ্যানের পর গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি। সম্প্রতি কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসন থেকে ৫ বার সংসদ সদস্য ছিলেন। শেষ দুই মেয়াদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ