শিরোনাম :
নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত নবীনগর পশ্চিম ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এম এ মান্নানের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক,মাদরাসায় অগ্নিসংযোগ মতইনে মিথ্যা চুরির মামলা নিয়ে তোলপাড়-জালালীর অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গোলাপজল প্রসাধনী ও খাবার হিসেবে কতটুকু উপকারী বা ক্ষতিকর! ১২ ফেব্রুয়ারিই হবে পাবনা ১ ও ২ আসনের সংসদ নির্বাচন
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বাড়ীর মালিকানা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে দ্বন্দ,প্রকৃত মালিক ইকবালকে হয়রানি!

প্রতিনিধির নাম / ১২৩ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

85
  • বাড়ীর মালিকানা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে দ্বন্দ,প্রকৃত মালিক ইকবালকে হয়রানি!

মোঃখলিলুর রহমান খলিলঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুরে চারশতক জায়গার মালিকানা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে চলছে আদালতে মামলা মোকদ্দমা ও মনমালিন্য। গোপালপুর বাজারের পশ্চিম পাশে ২৭১৬ নং দাগের চারশতক জায়গা ক্রয় সূত্রে ইকবাল হোসেন মালিক, ইকবাল হোসেনের নামে দলিল ও খতিয়ান রয়েছে বলে ইকবাল হোসেন দাবি করে কাগজপত্র সংবাদকর্মীদের সামনে উপস্থাপন করেন।অন্য দিকে ইকবাল হোসেনের বোন শাহিনূর বেগম থেকে তার চাচাতো ভাই জসিম গংরা ২৭১৫ ও ২৭১৬ নং দাগে সাড়ে আট শতক জায়গা বিক্রয় করেন।জসীম গংরা উভয় দাগ থেকে জায়গা দখলে না নিয়ে শুধু ২৭১৬ নং দাগ থেকে জায়গা দখলে নিয়ে রাখে।ইকবাল হোসেন ২৭১৬ নং দাগের চারশতক জায়গা বুঝে পাবার জন্য জসীম গংদের উচ্ছেদের জন্য আদালতে মামলা করেন। আদালত এই জায়গায় কোন স্থাপনা না করতে নিষেধাজ্ঞা আরোপ করা স্বত্বেও জসীম উদ্দীন এই জায়গায় ঘর নির্মাণ করেন।পরবর্তীতে গ্রামবাসীর শালিসে ২৭১৬ দাগ থেকে সাড়ে আটশতক জায়গা জসীম উদ্দীনকে বুঝিয়ে দেন বিনিময়ে ২৭১৫ দাগ থেকে ইকবাল হোসেনকে চারশতক ও জসীম উদ্দীন ইকবাল হোসেনকে ৫ লক্ষ টাকা জায়গার উশুল বাবদ প্রদানের সিদ্ধান্ত হয়।রায় জসীম উদ্দীন মেনে নিলেও পরবর্তীতে টাকা প্রদান করতে অস্বীকৃতি জানাই। জসীম উদ্দীন বাদী হয়ে সুমন,মজিদ মিয়া আলী হোসেন,
ইকবাল হোসেন ও তার বৃদ্ধ মাকে বিবাদী করে আদালতে মামলা করেন।গ্রাম সর্দার মোজারুল সরকার ও সেলিম পুলিশ বলেন ইকবাল ও তার মায়ের নামের মামলার কোন সত্যতা নেই।
এ বিষয়ে ইকবাল হোসেন  বলেন আমার ক্রয় সূত্রে আমার নামে দলিল ও খতিয়ান ভুক্ত জায়গা জোর করে দখল করে রেখেছে আমার চাচাতো ভাইয়েরা আমি সঠিক বিচার চাই,

ইকবাল হোসেনের মা বলেন আমি বৃদ্ধ মানুষ  আমাকে মিথ্যা  মামলা দিয়ে  হয়রানি করা হচ্ছে আমি এই অপকর্মের বিচার চাই

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ