শিরোনাম :
সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

হোমনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ -২০২৫ইং

প্রতিনিধির নাম / ১৩৩ বার
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

হোমনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার
পুরস্কার বিতরণ -২০২৫ইং

মো রোমন হায়দার বিশেষ প্রতিনিধি, (হোমনা)
কুমিল্লার হোমনায় ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজন বৃহস্পতিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। ফুটবল ফাইনাল খেলায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সমিতির সভাপতি ক্ষেমালিকা চাকমা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে দাতা সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক (জহর), মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, মো. নজরুল ইসলাম,কেএম আতিকুর রহমান, আমেনা বেগম ও এটিএম মফিজুল ইসলাম শরীফ,সুপার মাওলানা সাইদুল হক সহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় ১২ টি ইভেন্টে বিজয়ী ও রানাসআপ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ