শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

দশম জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর আসনের বিজয়ী ও পরাজিত প্রার্থী গ্রেফতার

প্রতিনিধির নাম / ২৯১ বার
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

দশম জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর আসনের বিজয়ী ও পরাজিত প্রার্থী গ্রেফতার

মোঃ খলিলুর রহমান খলিলঃদশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আসনের প্রতিদ্বন্দ্বী বিজয়ী ও পরাজিত দুই নেতাকে রোববার রাতে (২৮/৯/২৫) গ্রেফতার করা হয়েছে। নবীনগর উপজেলা আওয়ামীলীগের ২ বারের সভাপতি, সাবেক দুই বারের সংসদ সদস্য ফয়জুল রহমান বাদল ও জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ ।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ফয়জুর রহমান বাদল নৌকা প্রতীকে ও কাজী মামুনুর রশীদ লাঙ্গল প্রতীকে নবীনগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফয়জুর রহমান বাদল নৌকা প্রতীকে বিজয় লাভ করেন।

সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে ঢাকায় তার নিজ বাসা নিকুঞ্জ থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। নবীনগরের স্বাধীনতার পর দৃশ্যমান উন্নয়নে তার ভূমিকা ছিল অগ্রণী। উল্লেখ্য তিনি দল-মত-ধর্ম নির্বিশেষে সবার সমস্যার সমাধানে সচেষ্ট ছিলেন। দলের ঊর্ধ্বে গিয়ে তিনি জনমানুষের নেতা হয়ে উঠেছিলেন।তার গ্রেফতারের খবরে নবীনগরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সাধারণ জনগণের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

নবীনগরের আরেক নেতা জাতীয় পার্টির (রওশনপন্থী) অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন- গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাঁকে আদালতে নেওয়া হবে। তার গ্রেফতারে নবীনগরে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ