শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

নোয়াখালীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলামের পথসভায় মানুষের ঢল

প্রতিনিধির নাম / ১৪৯ বার
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলামের পথসভায় মানুষের ঢল

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ফখরুল ইসলামের পথসভাকে ঘিরে সোমবার বিকেলে বসুরহাটে জনসমুদ্রে পরিণত হয়।

বিকেল ৫টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে বসুর উত্তর বাজার বাইপাস সড়কে জড়ো হন। কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এরপর ফখরুল ইসলামের গাড়িবহর বসুরহাটে প্রবেশ করলে চারদিক থেকে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা তার নেতৃত্বে মিছিল নিয়ে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়কে পদযাত্রা করেন। মিছিল শেষে হাসপাতাল গেইট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ