শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

নোয়াখালীর কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের – শিক্ষা, সাংবাদিকতা ও চিকিৎসায় অনন্য অবদান

প্রতিনিধির নাম / ৩৯২ বার
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালীর কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের – শিক্ষা, সাংবাদিকতা ও চিকিৎসায় অনন্য অবদান

নিজস্ব ‎প্রতিবেদক:

‎বাংলাদেশ রাইফেলসে চাকরি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, গবেষণায় পিএইচডি অর্জন ও সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ ব্যক্তি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।


‎নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পূর্ব লালপুর গ্রামের কৃতি সন্তান ড. মোহাম্মদ আবু নাছের আজ শিক্ষা, সংস্কৃতি, সমাজ উন্নয়ন ও সাংবাদিকতায় এক উজ্জ্বল নাম। তিনি মোহাম্মদ আবু তাহেরের পুত্র। কর্মজীবনের শুরুতে বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বিজিবি)-এর ১১ রাইফেলস ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন।

‎শিক্ষাক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে তিনি প্রতিষ্ঠা করেন একাধিক প্রতিষ্ঠান। ২০০০ সালে চাইল্ড রাইজ একাডেমী ও ২০০৪ সালে ইউনিভার্সেল একাডেমী প্রতিষ্ঠা করে তিনি সেনবাগে মানসম্মত শিক্ষার দিগন্ত উন্মোচন করেন। ২০০৩ সালে প্রতিষ্ঠা করে শুরু থেকে বর্তমানে তিনি নোয়াখালীর চৌমুহনীতে জিয়া এডুকেশন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত,কলেজ কোড: ৪২২৩ , এই প্রতিষ্ঠানটি বিএড ও লাইব্রেরী সায়েন্স শিক্ষায় ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে।

‎অধ্যাপনা জীবনেও তিনি রেখেছেন উজ্জ্বল পদচিহ্ন। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এছাড়া ভারতের জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

‎সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সমানভাবে সক্রিয়। সেনবাগে ইউনাইটেড হোমিও হল প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে তিনি জনস্বাস্থ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

‎শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি সাংবাদিকতাও তার নেশা ও পেশার অংশ। ছাত্রজীবন থেকেই তিনি নিবেদিত সাংবাদিক। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার, The Our Bangladesh Times ও bdposts.com এর নোয়াখালী জেলা প্রতিনিধি, The Daily Post-এর সেনবাগ উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক নয়া পৃথিবী পত্রিকার সাথে যুক্ত আছেন। তিনি সেনবাগ উপজেলা প্রেসক্লাব এর নির্বাচিত সভাপতি ও নোয়াখালী সাংবাদিক ইউনিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের বলেন, “শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নের মাধ্যমে একটি প্রজন্মকে আলোকিত করা আমার জীবনের লক্ষ্য।”

‎সর্বপরি বলা যায়, বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন সদস্য থেকে শুরু করে সফল শিক্ষক, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, গবেষক, চিকিৎসক ও সাংবাদিক—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নোয়াখালী তথা বাংলাদেশের গর্বিত কৃতি সন্তান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ