শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৪৯৬ বার
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন হলে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক হারুনুর রশিদ, আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহীদ উল্যাহ খোকনের যৌথ সঞ্চালনায় এবং মুহাম্মদ শেখ সাদী ভূঁইয়া বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসাইন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মানোন্নয়ন ও সুশিক্ষা বিস্তারে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

সম্মেলন শেষে শিক্ষক সমাজের উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করতে ৩২ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ