শিরোনাম :
চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ পঞ্চগড়ের বোদা মাড়েয়া বামন হাট এলাকায় তিনজন মাদক সেবী গ্রেপ্তার। বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পাশে সভাপতি লায়ন সৈয়দ হারুন” বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবিবর সম্পাদক ইউসুব
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বাঞ্ছারামপুরে ৬০জন নারী পেলেন সেলাই মেশিন। মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর) ব্রাহ্মনবাড়িয়া

প্রতিনিধির নাম / ৪১৯ বার
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বাঞ্ছারামপুরে ৬০জন নারী পেলেন সেলাই মেশিন।
মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর) ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি:

“শুভ কাজে সবার পাশে” এই স্লোগানকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বাঞ্ছারামপুরের ৬০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট লেখক ইমদাদুল হক মিলন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সেলাই মেশিন নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তারা ঘরে বসে সেলাইয়ের কাজ করে পরিবারের আর্থিক সঙ্কট দূর করতে পারবেন। একইসঙ্গে এ উদ্যোগ স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

বসুন্ধরা শুভসংঘের আয়োজকরা জানান, কেবল সাহায্য নয়—মানুষকে কাজের সুযোগ করে দেওয়া এবং স্বাবলম্বী করে তোলাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সেলাই মেশিন পাওয়া নারীরা আনন্দ প্রকাশ করে বলেন, “এখন আমরা ঘরে বসেই আয় করতে পারব, পরিবারের পাশে দাঁড়াতে পারব। এই উদ্যোগ আমাদের নতুন স্বপ্ন দেখাবে।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ