শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

লায়ন্স ক্লাব অফ চিটাগাং লিবার্টি ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের উদ্যোগে ঠোঁটকাটা, তালুকাটা শিশুকে ফ্রী সার্জারী।

প্রতিনিধির নাম / ৪৫৮ বার
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

লায়ন্স ক্লাব অফ চিটাগাং লিবার্টি ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের উদ্যোগে ঠোঁটকাটা, তালুকাটা শিশুকে ফ্রী সার্জারী।

মোঃখলিলুর রহমান খলিলঃ জন্মথেকে বা মায়ের গর্ভ থেকেই অনেক শিশু ঠোঁট কাটা ও তালুকাটা নিয়ে জন্মায়।একটা সময় এই অবস্থা নিয়ে জন্মানো শিশুদেরকে নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত ছিলো।যথেষ্ট চিকিৎসা জ্ঞান না থাকায়,সঠিক চিকিৎসা কেন্দ্রের খোঁজ না থাকায়, অর্থের যোগান না থাকায় এইসব শিশুরা এই প্রতিবন্ধকতা নিয়েই বড়ো হতো। সময় পরিবর্তনের সাথে মানব সেবার ব্রত নিয়ে এই শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করে আসছেন লায়ন্স ক্লাব অফ চিটাগাং লিবার্টি ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ার।এই সংগঠনের উদ্যোগে, সার্বিক ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রী সার্জারী ক্যাম্পে ২৫ জন ঠোঁটকাটা, তালুকাটা শিশুকে ফ্রী সার্জারী করা হয়েছে।
ক্যাম্পে লিবার্টি ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার রিজিওন চেয়ারপার্সন, লিবার্টি ক্লাবের সিনিয়র, লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ডিরেক্টর ও কো-অরডিনেটর লায়ন কাজী আলী আকবর জাসেদ, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, জোন চেয়ারপার্সন ও আইপিপি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন, জোন চেয়ারপার্সন লায়ন মো আনোয়ার হোসেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর লায়ন ডা: মো ফরহাদুল হক, ডিরেক্টর লায়ন জাফর উদ্দিন, ক্লাব ট্রেজারার লায়ন ইউনুছ আজাদ, ইসলামী ব্যাংক হাসপাতালের ম্যানেজার ইকবাল হুসাইন, লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের মো আলমগীর হোসেন ও মো ফাহিম, আরমান কবীর চোধুরী প্রমুখ। সার্জারি করেছেন ঢাকা থেকে আগত দেশের প্রখ্যাত প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর ডা. মো জিয়াউল হক রুমি, ডা. নাজমুল হাসান ও তাদের টীম।

উল্লেখ্য ডিজেবিলিটি কেয়ারের মাধ্যমে প্রতি মাসে ফ্রি ক্যাম্প করা হয়। আগামী ১৭ ও ১৮ অক্টোবর ২০২৫ পরবর্তী ফ্রি সার্জারি ক্যাম্প ইসলামী ব্যাংক হাসপাতালে অনুষ্ঠিত হবে।
এই ঠোঁট কাটা ও তালু কাটা শিশুদের বিনামূল্যে সার্জারী করার জন্য প্রয়োজনে যোগাযোগ করতে পারেন সংগঠনের চেয়ারম্যান শরীফুল ইসলামের সাথে।
যোগাযোগ এর নাম্বার+8801712286577

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ