শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

গভীর রাতে ঘরথেকে নিখোঁজের দুইদিন পর ছাত্রীর লাশের খোজ মিললো পরিত্যাক্ত পুকুরে

প্রতিনিধির নাম / ৫২২ বার
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

গভীর রাতে ঘরথেকে নিখোঁজের দুইদিন পর ছাত্রীর লাশের খোজ মিললো পরিত্যাক্ত পুকুরে

মোঃখলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামের রহস্যময় পরিত্যক্ত পুকুর যেন সিরিয়াল কিলার।দশ বছর অন্তর অন্তর যেন পুকুরের মানুষ চাই। তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে নিখোঁজ হওয়া কলেজছাত্রী ফারজানা আক্তার জুঁইয়ের (২০) মরদেহ দুই দিন পর ভেসে উঠল সেই অভিশপ্ত পুকুরেই।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কচুরিপানা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি মরদেহ দেখে আঁতকে ওঠেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে।

মৃত জুঁই লাউরফতেহপুর ইউনিয়নের আবুল হাসনাতের মেয়ে। ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক ঈদন দায়সারা দাবি করছেন এলাকাবাসী নাকি মনে করেন এখানে ভূতের বাস আছে।

আধুনিক সভ্যতার যুগে এই অলৌকিক কাহিনি কেউ নিশ্চয় সরাসরি বিশ্বাস করে না সবার দাবী এই মৃত্যুর মূল রহস্য যেন বের হয়ে আসে।

জুঁইয়ের বাবা আবুল হাসনাত কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে কারও সঙ্গে খারাপ সম্পর্কে জড়ায়নি।আমি কিছু বুঝে উঠতে পারছিনা।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ