শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

মুরাদনগরে শিক্ষার মানউন্নয়নে আভিভাবক সমাবেশ আনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৬৮৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মুরাদনগরে শিক্ষার মানউন্নয়নে আভিভাবক সমাবেশ আনুষ্ঠিত

মনির হোসাইন, মুরাদনগর উপজেলা কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিক্ষার মানউন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা সদরের ঐতিহ্যবাহী মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই শিক্ষানুরাগী কাজী শাহ আরেফিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

সহকারী শিক্ষক শরীফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, সাবেক অভিভাবক সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক ও অভিভাবক উভয়ের নিবিড় তত্ত্বাবধানেই শিক্ষার্থীদের মেধা বিকাশ সম্ভব। বক্তারা শিক্ষার্থীদের মধ্যে মোবাইল আসক্তি কমাতে অভিভাবকদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশপ্রেমিক ও মানবসেবায় নিয়োজিত আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে পারে।

অভিভাবক সমাবেশে একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু, অভিভাবক সদস্য মোঃ জাকির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মনির হোসাইন,মুরাদনগর উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭০৩৮৭৫৬২৪
তারিখঃ ১৮-১০-২০২৫ ইং

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ