শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী স্থপতি আব্দুল আউয়ালের সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিনিধির নাম / ৫৯৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী স্থপতি আব্দুল আউয়ালের সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃখলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্থপতি মোহাম্মদ আবদুল আউয়াল স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৫ দুপুর ১২টায় নবীনগর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়ে সাংবাদিকদের পরিচয় পর্ব শেষো প্রধান অতিথি মোহাম্মদ আবদুল আউয়ালকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

মতবিনিময় সভায় আবদুল আউয়াল বলেন, ” আমার মেধা ও শ্রম দিয়ে উন্নয়নের স্বাক্ষর রেখে নবীনগরকে আধুনিক রুপে সাজাতে চাই।পাশাপাশি তিনি বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সাংবাদিকদের মাধ্যমে এ বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভা শেষে মোহাম্মদ আবদুল আউয়াল নবীনগরের সর্বস্তরের মানুষের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ