শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ

প্রতিনিধির নাম / ১১৯ বার
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর দক্ষিণ পাড়ায় ১৪ বছর বয়সী এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন। বরপক্ষ পৌঁছানোর আগেই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর গ্রামের জুলু মিয়ার মেয়ের সঙ্গে একই গ্রামের প্রবাসী যুবক মৃত নুরু মিয়ার ছেলে সাইফুলের বিয়ের আয়োজন চলছিল। ইতোমধ্যে কনে পক্ষের প্রায় ২০০ জন অতিথিকে আপ্যায়নও করা হয়। ঠিক সেই মুহূর্তে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহ বন্ধ করে দেয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে কনের পিতা লিখিত মুচলেকা দেন যে, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না।
অভিযানকালে ছলিমাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ