শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো জাগো হিন্দু পরিষদের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পক্ষ থেকে দুর্জয় সেন পলাশ

প্রতিনিধির নাম / ৬০৬ বার
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো জাগো হিন্দু পরিষদের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পক্ষ থেকে দুর্জয় সেন পলাশ

নারায়ণগঞ্জ জেলা কমিটির জাগো হিন্দু পরিষদ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে।
সম্প্রতি তিনি শারদীয় দুর্গাপূজায় গাজা ও নেশা সেবন করা হয় বলে যে মন্তব্য করেছেন, তা হিন্দু ধর্মাবলম্বীদের গভীরভাবে আঘাত করেছে বলে জানিয়েছে সংগঠনটি।
জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দূর্জয় সেন পলাশ এক বিবৃতিতে বলেন —
“দুর্গাপূজা হলো সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে নিয়ে এমন ভিত্তিহীন, অসংলগ্ন ও অবমাননাকর মন্তব্য শুধু সনাতন ধর্মাবলম্বীদের অপমান নয়, বরং সামাজিক সম্প্রীতিতে আঘাত। আমরা এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দুঃখপ্রকাশ ও বক্তব্য প্রত্যাহারের দাবি করছি।”
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হিন্দু সমাজকে অপমান করে যারা বিভেদ ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সাংবিধানিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ