শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয় করনের কারিগর মহারথী আবু মোছার বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম / ৪৮৬ বার
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয় করনের কারিগর মহারথী আবু মোছার বিদায় সংবর্ধনা

মোঃখলিলুর রহমান খলিলঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শতাব্দী প্রাচীন একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছাকে ৩১ আগস্ট বিদ্যালয়ের পক্ষ থেকে অনারম্ভর রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান শিক্ষক আবু মোছা ১/০৭/২০০৯ সালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি বিদ্যালয়ে যোগদানের পর পড়াশোনার মানোন্নয়নে শ্রেণি কক্ষে শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে হল রুম,সীমানা প্রাচীর সহ অসংখ্য উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করেন।তিনি বিদ্যালয়ে যোগদানের পর ফলাফল উত্তরতর উন্নতি করেন।বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কোয়েট,চুয়েট ও বিভিন্ন মেডিকেল কলেজে সর্বাধিক সুযোগ পেয়ে আসছে।
আবু মোছা এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন,তার বাবা সফিকুল ইসলাম অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ছিলেন।নিজের স্কুল,বাবার কর্মসস্থল হওয়ায় তিনি বিদ্যালয়ের প্রতি আলাদা দরদ দিয়ে কাজ করেছেন। ৩১/০৮/ ২০২৫ তারিখে তার কর্মজীবনের শেষ দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে অনারম্ভর রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীমের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী, উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার,শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তি, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ,শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমূখ।
আবু মোছার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগগন পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান শিক্ষক আবু মোছা বিদায়ের শেষ মুহূর্তে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীমকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দেন।
আবু মোছার বিদায়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বমহলে প্রশংসনীয় বার্তা দিতে দেখা গিয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ