শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

টেকনাফ হ্নীলা খরের দ্বীপে বিজিবি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রতিনিধির নাম / ১৩৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

টেকনাফ হ্নীলা খরের দ্বীপে বিজিবি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ হ্নীলা চৌধুরীপাড়া নাফ নদীর খরের দ্বীপ সীমান্তে বিজিবি সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। পরে ঘটনাস্থল থেকে ৮টি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগাজিন ও ৫০৭টি গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর খরের দ্বীপ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এক দেশবার্তা নিউজ কে এসব তথ্য জানান। তিনি আরও জানিয়েছেন, হ্নীলা চৌধুরী পাড়া খরের দ্বীপ এলাকায় নদীপথে বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহজনক কিছু লোকের উপস্থিত টের পায় বিজিবি। তখন বিজিবি সদস্যদের দেখে তারা দু-তিনটি গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকাযোগে পালিয়ে যায়। পরে ওই এলাকা গভীর অনুসন্ধানের মাধ্যমে নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উদ্ধার অস্ত্র ও গুলি টেকনাফ থানায় আলামত হিসেবে জমা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ