শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

গাজীপুরে প্রাক্তন বন্ধুদের মিলনমেলায় রোমাঞ্চকর ফুটবল ম্যাচ

প্রতিনিধির নাম / ৮৯৫ বার
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

গাজীপুর (জয়দেবপুর) প্রতিনিধি:

গাজীপুরে প্রাক্তন বন্ধুদের মিলনমেলায় রোমাঞ্চকর ফুটবল ম্যাচ

গাজীপুর প্রতিনিধি:
গতকাল ২২ শে আগস্ট ২০২৫ ইং রোজ শুক্রবার এসএসসি/এইচএসসি ০৫/০৭ গ্রুপের দুই জোনের মধ্যে এক চমৎকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজক ছিল গাজীপুর এক্সপ্রেস (S5H7)। ম্যাচটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বীথিকা মাঠে। খেলা শুরু হয় সকাল ৭টা ৪৫ মিনিটে এবং মোট ৫০ মিনিট স্থায়ী হয়।

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স মাঠে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর খেলা শেষে উত্তরা ইউনাইটেড (S5H7 জোন) ও গাজীপুর এক্সপ্রেসের মধ্যে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। খেলায় উত্তেজনা, আনন্দ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল লক্ষ্যণীয়।

অংশগ্রহণকারী খেলোয়াড়রা
উত্তরা ইউনাইটেড (S5H7 জোন) দলের অধিনায়ক ছিলেন মোঃ তাজুল ইসলাম। তার নেতৃত্বে মেহেদী, সাজু, ইঞ্জিঃ রহিদুল ইসলাম জয়, সুজন, সোহেল, নজরুল (১ ও ২), আল-আমিন পাটোয়ারী, বাবু, জিয়া (১ ও ২), রিপন, হিরন, আলাউদ্দিন পলাশ, ইকবাল, জুয়েল, রিজন ফকির, রতন ও ফিরোজ মাঠে অসাধারণ খেলা উপহার দেন।

অন্যদিকে, গাজীপুর এক্সপ্রেস দলের অধিনায়ক ছিলেন এ্যাডভোকেট আনিসুর রহমান। দলের হয়ে খেলেন আবু তাহের, শাহাদাৎ, আব্দুর রহমান, রোকন রেজা, তানজীন বিপ্লব, ডা: জাকির, মেহেদী হাসান রাজু, বিএম হোসাইন, ইমাম হোসেন ফারহাদ, হিমেল, রানা, জাহাঙ্গীর আলম, মো: বিল্লাল হোসেন, তোফাজ্জল হোসেন, শাহেদ মীর, মাসুদ রানা, ইউনুস, ইউসুফ আলী, নাজমুল তুহিন, সিরাজুল ইসলাম পলাশ, শাকিল, রেজাউল ইসলাম, শামীম মুন, মোছাদ্দিকুর রহমান রাহী, তারেক, বিল্লাল ব্যাপারী, নাজমুল হাসান তুহিন, রোকন রাজীব, আপন, রহিম রাহাত, জামিল, এস এম নাজমুল, নাদিম, সবুজ, আরিফ, মামুন ও সাদিকুর।

খেলা-পরবর্তী আয়োজন
খেলা শেষে খেলোয়াড়রা দিঘীর জলে স্নান করে ক্লান্তি দূর করেন। এরপর ছিল বন্ধুদের মিলনমেলায় বিশেষ ভোজনের আয়োজন—খিচুড়ির সঙ্গে পরিবেশন করা হয় চ্যাপা শুঁটকির ভর্তা, যা সকলের মন জয় করে নেয়।

বন্ধুত্ব, সৌহার্দ্য আর আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচ শুধু খেলোয়াড়দেরই নয়, বরং মাঠে উপস্থিত প্রত্যেককে স্মৃতিময় একটি দিন উপহার দিয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ