শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নবীনগরে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল বাতেনের ব্যাপক গণসংযোগ।

প্রতিনিধির নাম / ২৫০ বার
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নবীনগরে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল বাতেনের ব্যাপক গণসংযোগ।
আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল বাতেন গতকাল শুক্রবার নবীনগর বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগ চলাকালে তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগে অংশ নেন নবীনগর পৌর আমীর মাওলানা আব্দুল হালিম, পৌর সেক্রেটারি সাইফুর রহমান বাশার, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ব্রাহ্মণবাড়ীয়া বারের সেক্রেটারি এডভোকেট শেখ মকবুল হোসেন, এডভোকেট একেএম আশরাফুল আলম, উপজেলা শিবির সভাপতি গোলাম কিবরিয়া মোল্লা, শ্রমিক নেতা শেখ মফিজ প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, এডভোকেট আব্দুল বাতেন দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আইন অঙ্গনে সুপ্রতিষ্ঠিত এই ব্যক্তিত্বকে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে তারা মাঠে কাজ করে যাচ্ছেন।

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই এডভোকেট আব্দুল বাতেনের সঙ্গে কুশল বিনিময় করে আগামী নির্বাচনে তার প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ