শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সেবা দিতে বিলম্ব হওয়ায় নার্সের মাথা ফাটালেন রোগীর আত্মীয়

প্রতিনিধির নাম / ৪০৯ বার
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
Oplus_131072

সেবা দিতে বিলম্ব হওয়ায় নার্সের মাথা ফাটালেন

মোঃখলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি হাসপাতালে সেবা দিতে বিলম্ব হওয়ার অভিযোগে হাসপাতালে কর্মরত সেলিনা সুলতানা নামের এক নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে রোগীর স্বজনরা। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া যায়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জরিনা বেগম নামের এক রোগী বৃহস্পতিবার শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে নবীনগর সরকারি হাসপাতালে ভর্তি হন। শুক্রবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে দায়িত্বরত নার্স সেলিনা ভর্তিরত রোগী জরিনাকে ইঞ্জেকশন দিতে কিছুটা বিলম্ব করায়, রোগী জরিনা ও তার সন্তান রায়হানের (২৪) সঙ্গে নার্সের বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে রায়হান ও স্বজনেরা নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এ ছাড়া বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে রক্ষিত প্রায় ৫০ হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় জিনিসপত্রও ভাঙচুর করে।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হান বলেন, ‘দায়িত্বরত নার্স একজন রোগীকে সেবা দানের পরই জরিনাকে ইঞ্জেকশন দেওয়া হবে জানাতেই রোগীসহ স্বজনেরা ক্ষিপ্ত হয়ে তার মাথা ফাটিয়ে দেয়। হামলার ফলে নার্স সেলিনার মাথায় সেলাই দিতে হয়েছে।


এ বিষয়ে রোগী জরিনা ও তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলামের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় হাসপাতালের আরএমও বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ