শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা জসীমউদ্দিন আহমেদ শাহ আলমের জানাজা শেষে দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম / ৩৩৭ বার
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
Oplus_131072

বীর মুক্তিযোদ্ধা জসীমউদ্দিন আহমেদ শাহ আলমের জানাজা শেষে দাফন সম্পন্ন

মোঃ খলিলুর রহমান খলিলঃআলমনগর গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মাইনুদ্দিন আহমেদ এর আলমনগর বিদ্যুতায়নের জনক, নবীনগর ইচ্ছাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, পল্লী চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা শাহ জসিম উদ্দিন আহমেদ শাহ আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দাফন সম্পন্ন করা হয়। গতকাল রাত একটা ৪০ মিনিটের সময় ডাক্তার শাহ আলম মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আলমনগরের সর্বত্র শোকের ছায়া নেমে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার শাহ আলমের মৃত্যুতে শোকের বার্তা মুহুর্তে ছড়িয়ে পড়ে। আলমনগরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হয়েও গরিব দুঃখী মানুষের পাশে থেকে পল্লী চিকিৎসক হিসেবে সেবা দিয়েছেন। গ্রামের মানুষ তাকে গরিবের ডাক্তার বলে এখ্যায়িত করতেন, তিনি গ্রামের গরীব দুঃখী মানুষের পাশে সর্বদা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি নবীনগর ইচ্ছাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের তিনবারের সদস্য ছিলেন তিনি ব্যক্তি জীবনে অত্যন্ত স্পষ্টবাদী চরিত্রের অধিকারী ছিলেন। তিনি মৃত্যু কালে দুই ছেলে, ৩ মেয়ে তার স্ত্রী সহ অসংখ্য গুনগাহী রেখে গিয়েছেন। তার মৃত্যুর খবরে নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কমিশনার ভূমি ফরহাদ বিন মনসুর ফুল দিয়ে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করেন। তার জানাজা নামাজে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কেএম মামুনুর রশিদ, টেকনো ড্রাগসের এমডি শাহজালাল উদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হাজী লিল মিয়া সরদার, সম্পাদক কামাল উদ্দিন সহ বিভিন্ন এলাকা থেকে অসংখ্য লোকজন যোগদান করেছেন। জানাজা পর্ব পরিচালনা করেন নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল। জানাজা নামাজ পড়ান মরহুমের ভাগিনা। জানাযার শেষে আলমনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ