শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

কাইতলা দক্ষিণ ইউনিয়নে ইমাম ঐক্য পরিষদের কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৫৫৯ বার
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কাইতলা দক্ষিণ ইউনিয়নে ইমাম ঐক্য পরিষদের কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠিত

আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি
“ঐক্য, নেতৃত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে দ্বীন ও সমাজের কল্যাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২০নং কাইতলা দক্ষিণ ইউনিয়নে ইমাম ঐক্য পরিষদের কমিটি গঠন ও আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা শামসুল আলম রৌশন সাহেব এবং পরিচালনায় ছিলেন যৌথভাবে মুফতি মাওলানা জোবায়ের আহমেদ সিরাজী ও হাফেজ মাওলানা আসাদুল্লাহ সাহেব।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুফতি বদরুল আলম ছিদ্দিকি। এরপর হৃদয় ছোঁয়া হামদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন আবু রায়হান। উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন হাফেজ জাকারিয়া ও মাওলানা রহমতুল্লাহ সাহেব।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী জনাব সৈয়দ রকিবুল হক (ইকবাল) সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মতিউর রহমান (ফারুকী), ইনচার্জ,ইসলামী ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা।

এছাড়াও জনাব নাছির উদ্দীন সরকার, হেড মাওলানা আনিসুর রহমান, মোবারক হোসেন, জনাব জাকির হোসেন, হাফেজ সাজিদসহ অসংখ্য বিশিষ্টজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে ইমামদের সামাজিক নেতৃত্ব, ধর্মীয় মূল্যবোধের চর্চা ও সমাজ সংস্কারে কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ইমামদের ঐক্যবদ্ধ ভূমিকা সমাজে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা শামসুল আলম রৌশন সাহেব মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

স্থানীয় মুসল্লি, শিক্ষক, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ