শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

রাউজানে সিংহ পরিবারের উদ্যোগে পাল্টা মনসা পুথি পাঠ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৩০ বার
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রাউজানে সিংহ পরিবারের উদ্যোগে পাল্টা মনসা পুথি পাঠ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজান উপজেলার সিংহ পরিবারের উদ্যোগে মা মনসা পূজা উপলক্ষে গত ১৪ আগস্ট, বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল পাল্টা মনসা পুথি পাঠ। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শ্রীপতি সিংহের বাড়ি প্রাঙ্গণে।

পাল্টা মনসা পুথি পরিবেশন করেন শ্রী বিকাশ দত্ত, শ্রী মেঘনাথ সরকার ও শ্রী সঞ্জয় গান্ধী দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন আশুতোষ সিংহ ও বিজন সিংহ। সহযোগিতায় ছিলেন অজিত সিংহ, প্রিয়তোষ ও ভবতোষ।

এ আয়োজনের সার্বিক সহযোগিতা করে দক্ষিণ চিকদাইর যুব উন্নয়ন সমিতি। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ও সাংস্কৃতিক এই আয়োজন ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রতি বছরের মতো এবারও মা মনসা পাল্টা পুথি কীর্তন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কামনা, এই পারিবারিক ঐতিহ্য যেন বছরের পর বছর ধরে অটুট থাকে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ