শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

এডভোকেট এম এ মান্নান এর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল

প্রতিনিধির নাম / ২২৫ বার
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

এডভোকেট এম এ মান্নান এর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল

মোঃখলিলুর রহমান খলিলঃ ৫ আগস্ট জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নবীনগর বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারাদেশের মতো নবীনগরেও এই কর্মসূচি পালিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম. এ. মান্নান

এম এ মান্নান বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থানে নবীনগরের ৩ জন নিহত হয়েছে। নবীনগরের ৩ জন শহিদসহ গণঅভ্যুত্থানে সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

মিছিলে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস.কে হেলাল, সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, সহ-সভাপতি আ. রহিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, জিয়াউর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহীন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তন্ময়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুজাম্মেল হক বকুল, জেলা যুব দলের সদস্য মাহবুবুর রহমান, যুবদল নেতা মনজুরুল আলম মজনু, সাবেক ছাত্রদলের সভাপতি রাশেদুল হক কাজী সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হিরা, সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয় প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ